এ কি চঞ্চলতা

এ কি চঞ্চলতা
জাগে আমার মনে
ভালো লাগে কত ভালো লাগে।।

এই তো প্রথম দ্বার খুলে
ছুটে আমি এসেছি
ফুলে ফুলে ওই হাসি দেখে
আমিও যে হেসেছি
তারা ভরা এই রাত
আমি দেখিনি কখনো আগে।।

ওগো বাঁশী শোন
আজ বুকে সুর ভরে দাও
আমার আনন্দ আজ
তুমি শুধু জেনে নাও।

কিছু নেই তবু আছি আমি
আজ যেন মেনেছি
ভালো লাগা ওগো কারে বলে
এই তো প্রথম জেনেছি।
ভরে গেছি আমি আজ
এই মায়া ভরা অনুরাগে।।

Comments

Popular posts from this blog

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ