আমি যাইমু ও যাইমু

আমি যাইমু ও যাইমু আল্লাহর সঙ্গে
হাছন রাজা আল্লাহ বিনে কিছু নাহি মাঙ্গে ।

আল্লাহ রূপ দেইখা হাছন হইয়াছে ফানা ,
নাচিয়া নাচিয়া হাছন গাইতে আছে গানা ।

আল্লাহ রূপ আল্লাহ রং আল্লাহ র ছবি ।।
নূরের বদন আল্লাহর কি কব তার খুবি ।
আমি যাইমু ও যাইমু আল্লাহর সঙ্গে

হাছন রাজা দিলের চোখে আল্লাহ রে দেখিয়া ।।
নাচে নাচে হাছন রাজা প্রেমে মাতাল হইয়া ।
আমি যাইমু ও যাইমু আল্লাহর সঙ্গে

Comments

Popular posts from this blog

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ