তুমি যে আমার, ওগো তুমি যে আমার

তুমি যে আমার, ওগো তুমি যে আমার
তুমি যে আমার, ওগো তুমি যে আমার
কানে কানে শুধু একবার বল, তুমি যে আমার
তুমি যে আমার, ওগো তুমি যে আমার।

আমারি পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি।।
সেই তো আমারি সাধনা, চাইনাতো কিছু আর
তুমি যে আমার, ওগো তুমি যে আমার।

তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে
দাওগো আমারে ভরে, নীরব অহংকারে।।

জীবন মরুর মাঝে, এসোগো বধুর সাজে।।
সেই তো আমারই জীবনে, তোমারই অভিসার।

তুমি যে আমার, ওগো তুমি যে আমার
কানে কানে শুধু একবার বল,তুমি যে আমার
তুমি যে আমার, ওগো তুমি যে আমার।

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে