হাওয়া মেঘ সরায়ে

দুচোখে দেখিনা তোমায়…
তবু আছো…তুমি আছো…

হাওয়া মেঘ সরায়ে
ফুল ঝরায়ে
ঝিরিঝিরি এলে বহিয়া
খুশিতে ভরেছে লগন
আজ ওঠে মন ভরিয়া

এতোদিন কোথায় ছিলে
পথ ভুলে তুমি কি এলে ।।
প্রেমেরই কবিতা তুমি
শোনালে যে গান গাহিয়া
কুহু কুহু কুহু ডাকে কোয়েলিয়া
ভালোবাসো যাও বলিয়া

তুমি এলে তাই ফোটে ফুল
তুমি এলে তাই ভাঙে ভুল ।।
মন আজ কিছু মানে না
হৃদয় সাগর আকুল

তুমি এলে প্রিয়ার বেশে
ভরে দিলে মন আবেশে
দক্ষিণা বাতাস তুমি
জুড়ালে দহন হিয়া
সুরে সুরে বেজে ওঠে বাঁশরিয়া
শুনে সব যাই ভুলিয়া

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ