আমিও থাকি জেগে

কেউ জানে না আলসে দূপুর
অবাক মনের ভুলে,
তোমায় ছুয়ে যাওয়া কিছু
বাতাস বাউন্ডুলে।।

নাম ঠিকানা কেউ জানে না
তবু তোমার নামে,
মনের ভুলে একশো চিঠি
বন্দি হলো খামে।।

সন্ধ্যা তোমার লালচে আকাশ,
মনের ভুলের রাতে।
না ঘুমোনো তারা কিছু,
জাগবে তোমার সাথে।।

না ঘুমানো রাত্রি তোমার,
আকাশ রাতের মেঘে।
তোমার বোধের সঙ্গী হতে,
আমিও থাকি জেগে।।

কন্ঠঃ মেরাজ মহসিন

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ