দুঃখ আমার, আমার বাসর রাতের পালঙ্ক

দুঃখ আমার, আমার বাসর রাতের পালঙ্ক
নিন্দা আমার প্রেম উপহার।
সাত নদী হার কলঙ্ক।।

শাষণ বেড়ী দুই পায়ে মল পড়েছি
আর আপবাদে কালি আছে
দুই চোখে তাই পড়েছি।

মরমের আগুন এখন দ্বিগুন আমার।
দিবস রাতি নিঃসঙ্গ।।

সুখের সাথে ঘর করা তাই হল না
এই বুকেতে থাকা কাঁটাটাকে
পর করা তাই হল না।
কপালের লিখন এখন বসন হয়ে
জড়িয়ে আছে অঙ্গ।।

Comments

Popular posts from this blog

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ