যখন থামবে কোলাহল

যখন থামবে কোলাহল
ঘুমে নিঝুম চারিদিক
আকাশের উজ্জল তারাটা
মিটমিট করে শুধু জ্বলছে
বুঝে নিও তোমাকে আমি ভাবছি
তোমাকে কাছে ডাকছি
ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার
জেগে থেকো সেই রাতে।।

যখন ফুলের গন্ধ এসে
আবেশ ছড়াবে মনে
বুঝে নিও আমি
আসছি সঙ্গোপনে।

কোকিলের ডাক যদি শোনো
আমি আর দুরে নেই জেনো
একটু পরেই দেখা হবে দুজনাতে।।

যখন দখিন বাতাস গায়
পরশ বুলাবে এসে
জেনো এসে গেছি
আমি অবশেষে
বাসনার সেই নদী তীরে
চিনে নিও প্রিয় সাথীরে
স্বপ্ন ভেবে কেঁদো নাকো বেদনাতে।।

Comments

Popular posts from this blog

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ