কবিতার মতো চোখ যে তোমার

কবিতার মতো চোখ যে তোমার
ভাষা খুঁজে না পাই কোন উপমার
ঐ চোখে চেয়ে আমি
আমাতে নেই তো আর
কবিতার মতো………

কৃষ্ণ চুড়ার বনে পাখীদের কুজনে
চোখে চোখে বিভোর দু’জনে
শুধু নিরবতা তবু হৃদয়ের কথা
মিলে মিশে হয় একাকার
কবিতার মতো………

কত কথা যাও বলে
নীরব থাকার ছলে
ঢেউ ভাংগে কথারই জলে ।।
শুধু চোখে চেয়ে
আহা যাই গান গেয়ে
ব্যথার সাঁকো হই দু’জনে পার
কবিতার মতো……

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ