তোমায় আমায় মিলন হবে ব’লে

তোমায় আমায় মিলন হবে ব’লে আলোয় আকাশ ভরা।
তোমায় আমায় মিলন হবে ব’লে ফুল্ল শ্যামল ধরা।।

তোমায় আমায় মিলন হবে ব’লে
রাত্রি জাগে জগৎ লয়ে কোলে,
উষা এসে পূর্বদুয়ার খোলে কলকণ্ঠস্বরা।।

চলছে ভেসে মিলন-আশা-তরী অনাদি স্রোত বেয়ে।
কত কালের কুসুম উঠে ভরি বরণডালি ছেয়ে।

তোমায় আমায় মিলন হবে ব’লে
যুগে যুগে বিশ্বভুবন তলে
পরান আমার বধূর বেশে চলে চির স্বয়ম্বরা।।

Comments

Popular posts from this blog

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ