এই বালুকা বেলায় আমি লিখেছিনু

এই বালুকা বেলায় আমি লিখেছিনু
একটি সে নাম আমি লিখেছিনু
আজ সাগরের ঢেউ দিয়ে
তারে যেন মুছিয়া দিলাম।।

কেন তবু বারে বার ভুলে যাই
আজ মোর কিছু নাই
ভুলের বালুচরে যে বাসর বাঁধা হল
জানি তার নেই কোন দাম।
আজ সাগরের ঢেউ দিয়ে
সবকিছু মুছিয়া দিলাম।।

এই সাগরেরই কতো রূপ দেখেছি
কখনো শান্ত রূপে
কখনো অশান্ত সে
আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি।

মনে হয় এ তো নয় বালুচর
আশা তাই বাঁধে ঘর
দাঁড়ায়ে একলা শুধু
ঢেউ আর ঢেউ গুনি
এ গোনার নেই যে বিরাম।
আজ সবকিছু দিয়ে আমি
জানিনা তো কি যে নিলাম।।

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ