নদীর মাঝি বলে এসো নবীন

নদীর মাঝি বলে এসো নবীন
মাঠের কবি বলে এসো নবীন
দেখেছি দূরে ঐ সোনালী দিন।

নদীর মাঝি বলে এসো নবীন
মাঠের কবি বলে এসো নবীন
দেখেছি দূরে ওই সোনালী দিন।

পেয়েছি সাগরের মাতাল ঘ্রাণ
শুনেছি ফসলের ঐক্যতান।

জেগেছে বন্দরে এবার প্রান।
ব্যাথা বিহীন,
দেখেছি দূরে ঐ সোনালী দিন।

এইবার খুলে দাও সকল পাল
দু’হাতে তুলে নাও কঠিন হাল।

সমুখে সুন্দর আগামীকাল।
ব্যাথা বিহীন,
দেখেছি দূরে ওই সোনালী দিন।।

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ