ও আমার মন কান্দে

ও আমার মন কান্দে
ও আমার প্রান কান্দে।।

বন্ধুর লাগিয়া আমার চোখ কান্দেরে
বন্ধু বিহনে নিশিরাত কান্দেরে।।

অন্তরে অন্তরে কান্দে পীড়িতি আমার
রজনী ঘিরিয়া কান্দে মেঘের আন্ধার।
কী ভুলে হারাইলাম আমি। সোনা চান্দরে।।

চান্দেরই কারণে হইল কলঙ্ক আমার
নয়ন ভাসিয়া গেল চন্দ্রমল্লিকার।
সেই জলে ভাসাইলাম আমি। প্রেম ডিঙ্গারে।।

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ