শেষ ঠিকানা

তোমার আঁচল জুড়ে আমার সুবর্ণ রৌদ্রদিন
সাজালে আমায় তুমি অমলিন
কুয়াশার চাদরে জড়িয়ে
রয়েছো নীলিমা ছাড়িয়ে

তোমার চোখে আমার শেষ ঠিকানা
তুমি আমার পথের প্রথম ও শেষ সীমানা।

জীবনের প্রতি সূর্যোদয়ে ভালোবাসা পূর্নতায়
রেখেছো আমায় তুমি হৃদয়ে
উদাসী বাঁশির মত নীরবে বুকের ক্ষত

তোমার চোখে আমার শেষ ঠিকানা
তুমি আমার পথের প্রথম ও শেষ সীমানা।

পথ দেখানো ধ্রুবতারা ডাকো আমায় আত্মহারা

তোমার চোখে আমার শেষ ঠিকানা
তুমি আমার পথের প্রথম ও শেষ সীমানা।

Comments

Popular posts from this blog

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ