আকাশ জুড়ে শুনিনু ওই বাজে ওই বাজে

আকাশ জুড়ে শুনিনু
ওই বাজে ওই বাজে
তোমারই নাম সকল তারার মাঝে।।
ওই বাজে ওই বাজে

সে নামখানি নেমে এল ভূঁয়ে
কখন আমার ললাট দিল ছুঁয়ে
শান্তিধারায় বেদন গেল ধুয়ে-
আপন আমার আপনি মরে লাজে।।
ওই বাজে ওই বাজে

মন মিলে যায় আজ এই নীরব রাতে
তারায়-ভরা ওই গগনের সাথে।

অমনি করে আমার এ হৃদয়
তোমার নামে হোক-না নামময়।

আধাঁরে মোর তোমার আলোর জয়
গভীর হয়ে থাক্‌ জীবনের কাজে।।
ওই বাজে ওই বাজে

Comments

Popular posts from this blog

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ