এ শুধু অলস মায়া

এ শুধু অলস মায়া, এ শুধু মেঘের খেলা
এ শুধু মনের সাধ বাতাসেতে বিসর্জন।
এ শুধু আপনমনে মালা গেঁথে ছিঁড়ে ফেলা
নিমেষের হাসিকান্না গান গেয়ে সমাপন।

শ্যামল পল্লবপাতে রবিকরে সারা বেলা
আপনারই ছায়া লয়ে খেলা করে ফুলগুলি
এও সেই ছায়াখেলা বসন্তের সমীরণে।

কুহকের দেশে যেন সাধ ক’রে পথ ভুলি
হেথা হোথা ঘুরি ফিরি সারা দিন আনমনে।

কারে যেন দেব’ ব’লে কোথা যেন ফুল তুলি
সন্ধ্যায় মলিন ফুল উড়ে যায় বনে বনে।
এ খেলা খেলিবে, হায়, খেলার সাথি কে আছে।
ভুলে ভুলে গান গাই–
কে শোনে, কে নাই শোনে–
যদি কিছু মনে পড়ে, যদি কেহ আসে কাছে।।

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ