হয় যদি বদনাম হোক আরো

হয় যদি বদনাম
হোক আরো, আমি তো এখন আর নই কারো ।
অন্ধ গলির এই যে আঁধার
বন্ধু হলো আজ আমার।।

জীবন ভরে ছিল শুধু হাসি শুধু গান
কোথা যে হারালো
কেঁদে কেঁদে বলে প্রাণ।।
বকুল শুকালো সুবাস হারালো
আর কিছু বাকি নেই হারাবার।।

দুখের আগুনে পুড়ে গেছে অন্তর
ঝড়ে ভেঙ্গে গেছে
বালুচরে বাঁধা ঘর।

এখন মরণ এলে
কাছে ডেকে নিলে
ছুটে যাব ভেংগে পারাবার।।

Comments

Popular posts from this blog

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ