তুমি এমনই জাল পেতেছো সংসারে

তুমি এমনই জাল পেতেছো সংসারে
কার বা এমন সাধ্য আছে
এই মায়াজাল ছিঁড়ে যেতে পারে।।

আমার মনের মাঝে বসে যে প্রেম
নিত্য বাজায় বাঁশী।
জগৎ জুড়ে তারই খোঁজে
হলাম পরবাসী।
বন্ধ চোখে রূপ দেখি যার
দু’চোখে মেলে পাই না খুঁজে তারে।।

আমার সুখের ঘরে দিয়ে তালা
সুখ পিয়াসে মরি।
নিজের সাথে খেলি নিজেই
নিঠুর লুকোচুরি।
পূর্ণ চাঁদে দৃষ্টি দিলে
গ্রহণ যেন লাগে বারে বারে।।

Comments

Popular posts from this blog

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ