সজনী সাঝেরও তাঁরা হয়ে

সজনী সাঝেরও তাঁরা হয়ে আমার আকাশে এলে
পাশে চাঁদ তবুও তোমার আলো
হৃদয় আমার কেড়ে নিলে
কেন আমার আকাশে এলে

শিমুলেরও ঝর ঝর্নাতে
ছবি হয়ে যেতে তুমি আমারও পাশে
অলস দুপুর অতীত হয়ে
সন্ধ্যা যখন নেমে আসে।

লাজ রাঙা চোখে তুমি কি বলে গেলে
কেন আমার আকশে এলে

মিছে আলো আর আলেয়ায়
বাধা কেন ছিলে তুমি আমারও হিয়ায়
তোমারই আধার কালো দুটি চোখ
জীবন প্রদীপ জেলে ডাকে।

চোখের জলে যদি দ্বীপ নিভে দিলে
কেন আমার আকাশে এলে।।

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ