তোমার গীতি জাগালো স্মৃতি নয়ন ছলছলিয়া

তোমার গীতি জাগালো স্মৃতি নয়ন ছলছলিয়া
বাদল শেষে করুণ হেসে যেন চামেলি-কলিয়।।

সজল ঘন মেঘের ছায়ে মৃদু সুবাস দিল বিছায়ে
না-দেখা কোন্‌ পরশঘায়ে পড়িছে টলটলিয়া।।

তোমার বাণী-স্মরণখানি আজি বাদলপবনে
নিশীথে বারিপতন-সম ধ্বনিছে মম শ্রবণে।

সে বাণী যেন গানেতে লেখা দিতেছে আঁকি সুরের রেখা
যে পথ দিয়ে তোমারি প্রিয়ে, চরণ গেল চলিয়া।।

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ