কার হাতে যে খুন হইলাম

কার হাতে যে খুন হইলাম
কইতে যদি পারিতাম
সাত গেরামের মানুষ ডাইকা বিচার করাইতাম
আমি কালাচান্দের হাতে পায়ে বেড়ি পাড়াইতাম।।

নিঠুর পাষাণ বিনোদিয়া
পীড়িতেরই ছোবল দিয়া
অন্তর কালা কইরা আমার গেছে পালাইয়া।
কোন ওঝারে ডাইকা এখন বিষ নামাইতাম
তার পরশে পোড়া মনের জ্বালা জুড়াইতাম।।

অবুঝ হিয়ার মরমীয়া
উথাল পাথাল ঢেউ জাগাইয়া
একূল ওকূল দুই কূল আমার গেছে ভাসাইয়া।
সেই মন চোরারই হাতের কাছে যদি গো পাইতাম
তারে আচল দিয়া সারা জনম বাইন্ধা রাখিতাম।।

Comments

Popular posts from this blog

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ