ঋতু

তোমার দেশে কয়টি ঋতু
হিসাবটা গোলমেলে
রূপ বদলের রূপটি দেখে
জানতে ইচ্ছে করে।

আমার এক ঋতুতেই বছর শেষ
তুমিই প্রথম আবার তুমিই শেষ।

তোমার গ্রীষ্মে বর্ষা আছি আছি শরতে
তুমি আছ কি নেই পারি না তার হিসেব মেলাতে।

আমার এক ঋতুতেই বছর শেষ
তুমিই প্রথম আবার তুমিই শেষ।

হেমন্তে মন উদাস আমার শীতে কামনা
বসন্তে মাতাল আমি তুমিতো আস না।

আমার এক ঋতুতেই বছর শেষ
তুমিই প্রথম আবার তুমিই শেষ।।

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ