বধুয়া আমার চোখে জল এনেছে

বধুয়া আমার চোখে জল এনেছে
হায় বিনা কারণে।।

নীলাকাশ থেকে একি
বাজ হেনেছে
হায় বিনা কারণে।।

দিনে দিনে মুল্য বিনে
সে যে মার নিলো কিনে।

এ মনে যতন করে
বিফল প্রেমের জীজ বুনেছে
হায় বিনা কারণে।

নীলাকাশ থেকে একি
বাজ হেনেছে
হায় বিনা কারণে।।

আমি তো খুজি কারণ
মন আমায় করে বারণ
বলে কেন এমন মরণ
বিনা কারণে।

আমি বাদী আমি বিবাদী
কোথা উধাও অপরাধী।

কেন সেই রূপের আগুন
বুকে জ্বেলে আছি বেঁচে হায়।
বিনা কারণে।।

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ