কখন দিলে পরায়ে স্বপনে

কখন দিলে পরায়ে স্বপনে
বরণমালা, ব্যথার মালা।।

প্রভাতে দেখি জেগে
অরুণ মেঘে বিদায় বাঁশরী বাজে অশ্রু-গালা
গোপনে এসে গেলে,
দেখি নাই আঁখি মেলে আঁধারে দুঃখডোরে বাঁধিলে মোরে
ভূষণ পরালে বিরহবেদন-ঢালা।

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ