জেনে শুনে বিষ করেছি পান

জেনে শুনে বিষ করেছি পান
আমি জেনে শুনে বিষ করেছি পান
প্রাণেরও আশা ছেড়ে সপেঁছি প্রাণ।।

যতই দেখি তারে ততই দহি
আপন মন জ্বালা নিরবে সহি।

তবু পারিনে দুরে যেতে, মরিতে আশে
লহিবো বুক পেতে অনলও বান।।

যতই হাসি দিয়ে দহনও করে
ততই বাড়ে তৃষা প্রেমেরও তরে।

প্রেমও অমৃত ধারা যতই যাচি
ততই করে প্রাণে অশনি দ্বান।।

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ