চলে যায় যদি কেউ

চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে
কাঁদিস কেন মন
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ।।

হাসির পরে কান্না আছে
দুখের পরে সুখ।
আধার রাতের শেষে যেমন
দেখিস আলোর মুখ
জন্ম নিলে সবার তরে আছেরে মরন
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ।।

দুদিনেরেই দুনিয়াতে সবাই মুসাফির।
এ সংসারের মোহ মায়ার হই কেন অধীর
যায় না মোছা কখন যে ভাগ্যেরই লিখন।।

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ