আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা

আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা
নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা।।

আজ ভ্রমর ভোলে মধু খেতে– উড়ে বেড়ায় আলোয় মেতে
আজ কিসের তরে নদীর চরে চখা-চখীর মেলা।।

ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে।
ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট করে।

যেন জোয়ার-জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটেব হাসি
আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা।।

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ