জন্মিলে মরিতে হবে

ওরে এ ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই।
সাধেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে।।
ওরে ও ভাই হুঁশ কারো নাই।

জীবনের সময় বেশী দিনের নয়
কে খাবে তোমার এ সঞ্চয় গো। (ও)

ওরে বেশী খাওয়ার জায়গা নাই
তবু করো খাই খাই
এ খাওয়ার রাস্তা একদিন বন্ধ হয়ে যাবে।।
ওরে ও ভাই হুঁশ কারো নাই।

নামের আগে পরিচয় যাই লেখ মহাশয়
ও পারে নাম দিয়া কি হয় গো। (ও)

ওরে মাটির ঘরের বিছানা সবারইতো ঠিকানা।
রাজা প্রজা বিচারপতি একই বিচার পাবে।।
ওরে…এ ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই।

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ