কোন কারণেই

কোন কারণেই, কোন কারণেই
ফেরানো গে্লনা তাকে
ফেরানো গেলনা কিছুতেই

কোন বাঁধনেই, কোন বাঁধনেই
বাঁধাতো গেলনা তাকে
বাঁধাতো গেলনা কিছুতেই

সে যে হৃদয় পথের রোদে
একরাশ মেঘ ছড়িয়ে
হারিয়ে গেল নিমেষেই।।

কি কারণ যায়নি সে বলে
কি ভূল আমি, করেছি ভূলে
অজস্র বার আমি ক্ষমা চেয়েছি নিজে জ্বলে।

নিঃসীম আধারে পথ চলা
নিজের সাথেই কথা বলা,
বিষন্নতার, বন্ধু যখন চেতনাতে।

সে যে হৃদয় পথের রোদে
একরাশ মেঘ ছড়িয়ে
হারিয়ে গেল নিমিষেই।।

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ