নিন্দার কাঁটা যদি না বিঁধিল গাঁয়ে

নিন্দার কাঁটা যদি না বিঁধিল গাঁয়ে
প্রেমের কি স্বাদ আছে বল।।

আঁধার না থাকে যদি কি হবে আলোর
প্রেমের কি স্বাদ আছে বল।।

বাঁশি ডেকে বলে যমুনাকে
অপবাদ যতই আসুক
রায় কি কখনও ঘরে থাকে
কলঙ্ক না লাগে যদি ভালবেসে লাগে কি ভাল।।

হৃদয়ের যমুনাকে জানি
লাজ-ভয় সুনীল জলে ধুয়ে যাবে যত কানাকানি।

ফুলের মুখে কান দিয়ে বিনোদিনী কূল খুঁজে নিল
প্রেমের কি স্বাদ আছে বল
আঁধার না থাকে যদি কি হবে আলোর
প্রেমের কি স্বাদ আছে বল।।

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ