যাই বলে যেতে নাই রে

যাই বলে যেতে নাই রে
আরেকটু বসে যা না রে ।।
যদি যাবি চলে
বলে গেলি না রে
যাই বলে যেতে নাই রে
আরেকটু বসে যা না রে ।।

মন দিয়ে মন কেন নিলি রে
আমায় কেন ভুলে গেলি রে ।।
তুই পাবি না এই মন খুজে রে
হারাবি সুখের জীবন
যাই বলে যেতে নাই রে
আরেকটু বসে যা না রে ।।

দু’দিনের পৃথিবীতে এসে রে
কেন মিছে ব্যথা দিয়ে যাস রে ।।
তুই মন পেয়ে মন নিলি না
হারাবে সুখের ভুবন ।
যাই বলে যেতে নাই রে
আরেকটু বসে যা না রে ।।

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ