জীবনপুরের পথিকরে ভাই

জীবনপুরের পথিকরে ভাই
কোন দেশে সাকিন না
কোথাও আমার মনের খবর পেলাম না।।

খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চরে
আমার তাসের ঘরের বশতি হে অমনি ভেঙ্গে পরে।

তখন তালুক ছেড়ে মুলুক ফেলে
হইরে ঘরের বার (বন্ধুরে) আমি।
কোথাও আমার মনের খবর পেলাম না।।

মন চলে আগে আগে আমি পরে রই (বন্ধু)।
সোনার পিঞ্জর দিলাম বাধে বাসা কই
পাখি বাধে বাসা কই

অকূল গাঙ্গে ভাসলাম আমি
কূলের আশা ছাড়ি (বন্ধুরে) তবু।
কোথাও আমার মনের খবর পেলাম না।।

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ