Posts

এ মন আমার পাথর তো নয়

এ মন আমার পাথর তো নয় সব ব্যাথা সয়ে যাবে নীরবে। যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে। এ হৃদয় তোমাকেই খুজবে।। সুর্যটা যতদিন আলো দিয়ে যাবে ভালবাসা হয়ে তুমি এ বুকে রবে। হারাবো যেদিন আমি অন্ধকারে বুঝবে সেদিন তুমি বুঝবে।। ভুল বোঝে দূরে সরে তুমি গেছ চলে জানলে না কী যে ব্যাথা হৃদয়ে দিলে। ভেঙ্গে যাবে সব ভুল জানি একদিন খুজবে সেদিন তুমি খুজবে।।

আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো মরার কোকিলে

আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো মরার কোকিলে আমায় উদাসী বানাইলো গো মরার কোকিলে আমায় উদাসী বানাইয়া গেল বসন্তেরই কালে গো। (মরার কোকিলে) আমার ঘুম ভাঙ্গাইয়া…..।। মন বোঝে না মরার কোকিল আন্দাজই গান তোলে ফাগুনেরই আগুন দিয়া মারে তিলে তিলে। কত কী করে কোকিল নাইচা নাইচা ডালে গো। (মরার কোকিলে) আমার ঘুম ভাঙ্গাইয়া…..।। বনের কোকিল মনের কথা কয় না আমায় খুলে আমারে পাগল করিয়া গাছে আগায় দোলে। ছাতু ছোলা খায় না কোকিল আদর কইরা দিলে গো। (মরার কিকিলে) আমার ঘুম ভাঙ্গাইয়া…..।।

লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে

লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে।। বৃষ্টি হইলে আকাশ মাটির হয়ে যায় মিলন হিয়ার মাঝে দেখলাম আমি চাঁদের কিরণ। হয় না রূপের তুলনা পাই না খুজে উপমা লক্ষ কোটি চাঁদের আলোর উদয় হয়েছে।। পথিক খোজে পথের দিশা চড়ই খুজে খড় তোমার চোখে খুজি আমি ভালবাসার ঘর। বিশ্বাস না হয় এসো না নিজের চোখে দেখ না হৃদয় সিংহাশনে আমার কে বসেছে।।

নদী ভাসে নদীর জলে

নদী ভাসে নদীর জলে নয়ন ভাসে নয়ন জলে। নীলাকাশ ভাসে মেঘে মেঘে দেবে না দেখা কী ভাবিবো সে একাকী সারাটি রাত জেগে জেগে। আকাশের নয়ন থেকে বাতাসের গায়ে ঝরে বৃষ্টি তোমাকে খুজি শ্রাবন দৃষ্টি। কী এমন ছিল ভুল ভাঙ্গে যে মন কূল বিরহী ঢেউ লেগে লেগে।। আধারের আঙ্গিনাতে জোছনা লাগে বড় মিষ্টি এই হৃদয় তোমার প্রেমে সৃষ্টি কেন যে ব্যাথা দাও বল কী সুখ পাও আমারই মন ভেঙ্গে ভেঙ্গে।।

শনি গেল বন্ধ রবি গেল

শনি গেল বন্ধু রবি গেল গেল রে দিন মাস বছর। কেমন আছি আমি চিঠি দিয়াও তুই নিলি না একটাও খবর আমি কেমন আসি বন্ধু চিঠি দিয়াও তুই নিলি না একটাও খবর।। কত সোহাগে সোহাগ করে ওরে পুরানো বন্ধুর সনে শুধু শান্তি নাই আমার মনে। নয়ন জলে কত লিখলাম চিঠি তুই দিলি না একটাও উত্তর হায় নয়ন জলে কত লিখলাম চিঠি বন্ধু দিলি না একটাও উত্তর।। আমি আভাগী দিন রাতি প্রেমের আগুনে যে জ্বলি হায় এই দুঃখ কারে বলি। কত সুখী আমি আছি বন্ধু দেখে যা একটা নজর হায় কত সুখী আমি আছি বন্ধু তুই দেখে যা একটা নজর।।

মন তো ছোয়া যাবে না

মন তো ছোয়া যাবে না ধরা সে যে দিবে না ভালবাসার পিঞ্জরে বন্দি করে নিবে তারে সে তো হবে না।। মন যেন উড়ু উড়ু উড়ন্ত এক ঝাক পায়রা নিঃসীম আকাশের প্রান্তে নতুন কিছু চাই জানতে। মাটির ঘরে ডাকলে পরে। আপন হয়ে সে যে রবে না।। ভাব না যে দুরু দুরু দূরন্ত খেয়ালের ছন্দে কখনো মেঘের মত চঞ্চল কখনো সোনা রোদে উজ্জ্বল। আলো ছায়ায় পালিয়ে বেড়ায়। ঠিকানা যে তার পাবে না।।

আমার ভাল লাগে জনক রোডের রাধুবাবুর চা

আমার ভাল লাগে জনক রোডের রাধুবাবুর চা আর বাগ বাজারের গরম গরম তেলে ভাজা মুখে দিয়েই স্বপ্ন দেখি আমি যেন সেই টেকখালির রাজা।। এ মেজাজ শুধু কোলকাতাতেই মেলে কোথা নেই তো এমন আড্ডা মারার রক ময়দানেরই ফুচকা আলুর দমে জীবনটা যে ঝাল মিষ্টি আর টক প্রান এখানে রসের মেলার পাপড় মুখরোচক মচমচে তাজা।। কোলকাতা যে মায়ের শীতল কোল গায়ে বোলায় যেন স্নেহেরই আদর আট বাবুর এই শহরটাতে ভাই মানায় শুধু পড়লে ধুতি চাদর রঙ চঙে পোশাক আশাক পড়ে পোশায় না তো সাহেব সুবো সাজা।।